প্রকাশিত: Sun, Feb 5, 2023 1:49 PM আপডেট: Thu, Mar 12, 2026 12:24 PM
ময়মনসিংহে নারী ইউপি সদস্যকে জুতাপেটা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
আল আমীন: মামলার আসামি আনোয়ার হোসেন খান ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া মামলার বিষয়টি জানিয়েছেন।
শনিবার রাতে নির্যাতনের শিকার নারী ইউপি সদস্য বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি করেন। মামলা অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ১৫ জনকে। অভিযোগে জানা যায় , ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রকল্পের কাজ ভাগাভাগি ও ভুক্তভোগী নারী সদস্য রোকসানা বেগমের বিরুদ্ধে অপর এক ইউপি সদস্য রফিকুল ইসলাম রাকিবুলকে মোবাইলে গালাগাল করার ঘটনায় জরুরি সভা ডাকেন চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম। এ সময় সব ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
সভা চলাকালীন ইউপি সদস্য রফিকুল ইসলাম ওই নারী সদস্যের বিচার চান। পরে চেয়ারম্যান ওই নারী সদস্যকে ভর্ৎসনা করেক্ষমা চাইতে বলেন। এ সময় তিনি একতরফা তাকে দোষারোপ না করার জন্য চেয়ারম্যানকে অনুরোধ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত চেয়ারম্যান সবার সামনে তাকে চুলের মুঠি ধরে পায়ের জুতা খুলে পেটান। সম্পাদনা: মুরাদ হাসান