প্রকাশিত: Mon, Dec 12, 2022 11:43 AM
আপডেট: Fri, Jun 12, 2026 4:33 AM

মুন্সিগঞ্জে আদালতের এজলাস কক্ষে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

মোফাজ্জল হোসেন:  মুন্সিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  আদালত ভবনের তৃতীয় তলায় সোমবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আলীকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জালালকে আটক করেছে পুলিশ।

কোর্ট পুলিশের ইনচার্জ জামাল হোসেন  জানান, আটক জালাল সদর উপজেলার পঞ্চসার ইউনিয় মিরেস্বরাই এলাকার আলমাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এজলাসের বিচারিক কার্যক্রম  চলার সময় জালাল নামের ওই ব্যক্তি পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলীর  সঙ্গে  তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বেøড জাতীয় ছুরি দিয়ে আঘাত করলে জখম হয় মোহাম্মদ আলী।  অন্য পুলিশ সদস্যরা জালালকে আটক করে এবং আহত মোহাম্মদ আলীকে হাসপাতালে পাঠান। মুন্সিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান জানান, পুলিশ সদস্য মোহাম্মদ আলীর পিঠ ও কনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব