প্রকাশিত: Fri, Sep 8, 2023 5:20 PM আপডেট: Thu, Mar 12, 2026 12:50 PM
দুমকীতে বাস-ঔষধের গাড়ি মুখোমুখি সংঘর্ষ আহত ১৫
আতকিুল আলম সোহলে : পটুয়াখালীর দুমকীতে বাসের সাথে ঔষধের গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০- ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে দুমকী থানার অফিসার ইনর্চাজ ঘটনা ¯’ান পরিদর্শন করেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে কমপক্ষে ১০-১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার লেবুখালী পাগলা ব্রীজের পূূর্ব পাশে কাঠালতলা মোড়ে দশমিনা থেকে আসা চেয়ারম্যান ট্রাভেল পরিবহন গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল ঔষধের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে বাসটি ছিটকে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান আমাদের নতুন সময়কে বলেন, ‘পিকআপের চালক ঘটনাস্থলে থেকে পালিয়ে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।