প্রকাশিত: Mon, Dec 19, 2022 5:09 AM আপডেট: Thu, Mar 12, 2026 11:32 AM
কুষ্টিয়ায় মোটরসাইকেল রেস প্রাণ গেলো দুই কলেজছাত্রের
ফয়সাল চৌধুরী: খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুর গ্রামে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শোমসপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে সাব্বির ও একই গ্রামের আলী আজমের ছেলে আসলাম। সাব্বির কুষ্টিয়া পলিটেকনিকের ছাত্র আর শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজের ছাত্র। তারা সম্পর্কে খালাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেল আগে পরে যাওয়ার প্রতিযোগিতা করছিল। মোটরসাইকেল দুটি দ্রুত গতিতে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি নছিমনের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
নিহতদের খালাতো ভাই আনিচুর রহমান ফজলু বলেন, দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পর অপারেশন থিয়েটারে নেওয়ার সময় সাব্বির ও আসলাম মারা যান।
খোকসা থানার থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ বলেন, যারা নিহত হয়েছে তাদের পরিবার মামলা দিতে আসেনি। মামলা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: খালিদ আহমেদ