প্রকাশিত: Mon, Dec 26, 2022 2:21 PM
আপডেট: Thu, Mar 12, 2026 10:00 AM

হোটেল সারিনা নির্মাণে জালিয়াতির অভিযোগ

বিএনপি নেতা আমির খসরুসহ ৫ জনের নামে দুদকের মামলা

মহসীন কবির: প্লট জালিয়াতি ও নকশা বহির্ভূতভাবে হোটেল সারিনা নির্মাণের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার উপ পরিচালক সেলিনা আখতার বাদী হয়ে মামলা দায়ের করেন। সময় ও ডিবিসি টিভি

দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানী এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নম্বর প্লটটি ডেভেলপ করার নামে ওই প্লটের সঙ্গে পার্শ্ববর্তী ২৫ নম্বর প্লট ক্রয় করেন। সেখানে  নকশা না মেনে উভয় প্লটে ২২তলা ও ২১তলা ভবন নির্মাণ করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব