প্রকাশিত: Thu, Dec 1, 2022 4:33 PM
আপডেট: Thu, Mar 12, 2026 10:21 AM

‘স্বপ্ন’ এখন লালবাগ কাশ্মেরীটলা মোড়ে

 ডেস্ক : রাজধানী লালবাগের কাশ্মেরীটলা মোড়ে নতুন আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। বুধবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নর রিজিওনাল হেড অব অপারেশন সমীর ঘোষ সানী ও রিজিওনাল সেলস ম্যানেজার সৈয়দ মঈনউদ্দিন কাজিমসহ আরও অনেকে। এটি স্বপ্নর ২৭২তম আউটলেট।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩টি জেলায়। লালবাগ কাশ্মেরীটলা মোড়ে অনেকদিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করতে পারবেন।