প্রকাশিত: Thu, Dec 1, 2022 4:42 PM
আপডেট: Thu, Mar 12, 2026 11:16 AM

শুরু হলো অনলাইন প্রপার্টি মেলা

ডেস্ক : বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম প্রথমবারের মতো অনলাইন প্রপার্টি মেলা ‘বিএসআরএম-বিক্রয় প্রপার্টি ফেয়ার ২০২২’ আয়োজন করেছে। মেলা চলাকালে ক্রেতারা অনলাইনে সারাদেশ থেকে নিজের পছন্দের প্রপার্টি বুকিং দিতে ও কিনতে পারবেন। এ মেলাটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

রাজধানীর হোটেল সারিনায় সোমবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে বিক্রয় টিম ছাড়াও বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান, আয়োজনের স্পন্সর ও অন্যান্য কো-স্পন্সর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসআরএম-বিক্রয় প্রপার্টি ফেয়ার ২০২২ চলাকালীন দেশের বিভিন্ন স্থানে ৫০-টির বেশি এক্সক্লুসিভ প্রজেক্ট ছাড়াও ১৯ হাজারের বেশি ফ্ল্যাট, জমি এবং কমার্শিয়াল প্রপার্টির বিস্তারিত দেখতে পারবেন। আগ্রহী ক্রেতারা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অনলাইনে যোগাযোগ এবং পছন্দসই প্রপার্টি বুকিং দিতে পারবেন।

মেলায় দেশের সুপরিচিত ১০টি রিয়েল এস্টেট ডেভেলপার অংশ নিয়েছে। মেলার ‘টাইটেল স্পন্সর’ হিসেবে রয়েছে বিএসআরএম। এছাড়া মেলার সহযোগী হিসেবে রয়েছে নাভানা রিয়েল এস্টেট, ডরিন ডেভেলপমেন্ট, আক্তার প্রপার্টিজ, জেবিএস হোল্ডিংস লিমিটেড, কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট এবং নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। 

বিক্রয়ের সিইও ঈশিতা শারমিন বলেন, প্রপার্টি আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। সবাই চায় তার নিজস্ব একটা ঘর বা ফ্ল্যাট থাকুক। দেশব্যাপী আমাদের প্রপার্টি ক্রেতাদের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন সময় নানান অফার নিয়ে আসি, আর তারই ধারাবাহিকতায় আমরা প্রথমবারের মতো আয়োজন করতে চলেছি অনলাইন প্রপার্টি মেলা। আমার বিশ্বাস প্রপার্টি ক্রেতারা ‘বিএসআরএম-বিক্রয় প্রপার্টি ফেয়ার ২০২২’ -এর মাধ্যমে তাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী কাঙ্ক্ষিত প্রপার্টি খুঁজে নিতে পারবেন।