প্রকাশিত: Sun, Mar 19, 2023 10:33 AM
আপডেট: Mon, Jul 27, 2026 5:09 AM

ডিবি কার্যালয়ে শাকিব খান

শিমুল ধ্রুব: অপারেশন অগ্নিপথ ছবির কথিত প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ নিয়ে রোববার মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। চ্যানেল ২৪

সূত্র জানায়, শাকিব খান তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এর আগে শনিবার রাতে কথিত প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করতে গুলশান থানায় যান চিত্রনায়ক শাকিব খান। থানা মামলা নেয়নি। গত বুধবার বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান প্রযোজক রহমত উল্লাহ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব