প্রকাশিত: Sat, Apr 8, 2023 12:13 AM
আপডেট: Fri, Jun 12, 2026 11:22 AM

বিশ্বের প্রভাবশালীদের তালিকায় প্রথম স্থানে শাহরুখ

ইমরুল শাহেদ: আবারও শাহরুখ খানের মাথায় উঠল সেরার শিরোপা। টাইম সাময়ীকীর পাবলিক পুলে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান দখল করলেন তিনি। পিছনে ফেললেন লিওনেল মেসি, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গদের মতো তারকা ফুটবলার, মার্কিন ধনকুবেরদের। দি ওয়াল

উল্লেখ্য, বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরি করতে কিছুদিন আগেই একটি পাবলিক পোল চালু করেছিল টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। সেই ভোটাভুটিতে প্রায় ১২ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে থেকে ৪ শতাংশ মানুষের সমর্থন পেয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির এই শিরোপা পেয়েছেন শাহরুখ খান। অভিনেতার বিশ্বজোড়া খ্যাতি প্রশ্নাতীত। এদিন সেটাই আবার প্রমাণ হল।

তবে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কোনও একক ব্যক্তি নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন মাহশা আমিনির মৃত্যুর পর ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী সমস্ত মহিলারা এবং তৃতীয় স্থানে রয়েছেন বিশ্বের সকল স্বাস্থ্যকর্মীরা। 

এছাড়াও সদ্য বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি পঞ্চম স্থান পেয়েছেন। তালিকায় আরও যেসব নাম রয়েছে, তাঁরাও নেহাত ছোটোখাটো নয়। সেরিনা উইলিয়ামস, মার্ক জুকারবার্গ, ইলন মাস্করা জায়গা করে নিয়েছেন বিশ্বের সেই প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়।