প্রকাশিত: Wed, Dec 14, 2022 1:07 PM
আপডেট: Mon, Apr 27, 2026 9:47 PM

খ্রিস্টমাসে কম খরচ করে ইউক্রেনকে অর্থ প্রদানের পরামর্শ পোপের

ইমরুল শাহেদ: পোপ ফ্রান্সিস বুধবার জনগণের উদ্দেশ্যে বলেছেন, তারা যেন খ্রিস্টমাস উদযাপনে উপহার সামগ্রীতে কম করেন এবং সেখান থেকে অর্থ বাঁচিয়ে ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য দান করেন। ভ্যাটিকানে সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘খ্রিস্টমাস উদযাপন আনন্দের। চলুন এবারের খ্রিস্টমাসে আমরা কম খরচ করি।’ টাইমস অব ইন্ডিয়া

তিনি বলেন, ‘এ বছর আমরা খ্রিস্টমাস কিঞ্চিৎকর করে উদযাপন করি। খরচের অর্থ সাশ্রয় করে ইউক্রেনে যাদের অর্থ প্রয়োজন তাদেরকে দিতে পারি।’ ইউক্রেনে ১০ মাস ধরে যুদ্ধ চলছে। শীত আসছে। যুদ্ধের কারণে মানুষের জীবন নাকাল হয়ে পড়েছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিয়েছে রাশিয়া। ক্ষেপনাস্ত্র পঙ্গু করে দিয়েছে গোটা দেশ। বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হয়েছে। এই শীতে তাপ, পানি এবং ফোন সার্ভিস ধ্বংস হয়ে গেছে দেশটিতে। ইউক্রেনীয়দের দুর্গতি বেড়েছে। তারা ক্ষুধার্ত, শীতার্ত। পোপ বলেন, ডাক্তার ও নার্সের অভাবে বহু মানুষ মারা যাচ্ছে। রুশ বর্বতা মোকাবিলার জন্য শীতকালের সহায়তা হিসেবে অতিরিক্ত এক বিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। সম্পাদনা: খালিদ আহমেদ