প্রকাশিত: Fri, Jan 13, 2023 1:19 PM
আপডেট: Thu, Mar 12, 2026 9:29 PM

উত্তরের ৫৪ ওয়ার্ডেই হবে: মেয়র আতিক

আগারগাঁওয়ে শুরু হলো হলিডে মার্কেট

সুজিৎ নন্দী: দেশের কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের নানা ধরনের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে রাজধানীতে চালু হল ডিএনসিসিঐক্য হলিডে মার্কেট। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের আইসিটি রোডে এই হলিডে মার্কেট উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মার্কেট সুন্দরভাবে চালিয়ে নিতে উত্তর সিটির কর্পোরেশনের উদ্দেশে তিনি বলেন, কোনোভাবেই যেন এর মিস ম্যানেজমেন্ট না হয়। আর এর পরিধি আরও বাড়িয়ে সুন্দরভাবে পরিচালনা করার উদ্যোগ নিতে হবে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে।

আগারগাঁও দিয়ে শুরু হওয়া এই মার্কেট ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডেই চালু হবে বলে উদ্বোধোনী আয়োজনে জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, এই হলিডে মার্কেট আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। আগামীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডেই আমরা এমন হলিডে মার্কেট করার উদ্যোগ নিচ্ছি। খুব দ্রুতই এটা বাস্তবায়ন করা হবে। আগারগাঁওয়ের আইসিটি সড়কের দুই পাশে মোট ১০০টি স্টল থাকছে হলিডে মার্কেটে। পাইলট প্রকল্প হিসেবে আগারগাঁওয়ের রাস্তায় হলিডে এই মার্কেট খোলা হয়েছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন “এসএমই উদ্যোক্তাদের পণ্য বিক্রি ও বিপণন এবং এসএমই খাতকে এগিয়ে নিতে ডিএনসিসি এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মত এই মার্কেটের আয়োজন করেছে।

এখন থেকে সপ্তাহে দুই ছুটির দিন শুক্র এবং শনিবারে এই মার্কেট বসবে। আইসিটি সড়কের উত্তর ও দক্ষিণ দুই ধারে গাড়ি রাখার বিস্তৃত জায়গায় এই মার্কেটে দোকান সাজিয়ে বসবেন দোকানিরা। সম্পাদনা: খালিদ আহমেদ