প্রকাশিত: Sun, Oct 9, 2022 11:50 AM
আপডেট: Mon, Apr 27, 2026 6:50 PM

আজ বিশ্ব ডাক দিবস

আজ বিশ্ব ডাক দিবস। 'বিশ্বের জন্য ডাকঘর' প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে ডাক অধিদপ্তর। এ উপলক্ষে আলোচনা সভা, পত্রলিখন প্রতিযোগিতা এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডে ২২ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে গঠিত হয় 'ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন' (ইউপিইউ)। ১৯৬৯ সালে জাতিসংঘে প্রস্তাব পাসের মাধ্যমে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস ঘোষণা করা হয়। বাংলাদেশ ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইউপিইউ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদস্য পদ লাভ করে। এর পর থেকে দেশে প্রতিবছর বিশ্ব ডাক দিবস পালিত হয়ে আসছে।