প্রকাশিত: Fri, Feb 17, 2023 2:40 PM
আপডেট: Fri, Mar 13, 2026 5:23 AM

তুরস্ক নির্মাণশ্রমিক চাইলে পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

আশরাফ রাজু: বৃহস্পতিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে ফোনে আলাপকালে এ কথা বলেছেন এ কে আব্দুল মোমেন । শুক্রবার সকালে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মোমেন বলেন, ‘তুরস্কে এখনো অনেক মানুষের লাশ ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে। উদ্ধারকাজ চলছে। তারা বলেছে, পরবর্তী সময় রিকনস্ট্রাকশন করে তাদের (ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের) বাড়িঘর বানানো হবে। আমরা বলেছি, বাড়িঘর বানাতে চাইলে প্রয়োজনে নির্মাণশ্রমিক যদি দরকার হয়, আমরা দিতে পারব। যদিও তাদের কনস্ট্রাকশনের (নির্মাণ) লোক আছে বলে জানিয়েছে।’

তিনি বলেন, ‘তারা (তুরস্ক) আমাদের প্রশংসা করেছে, সঠিক সময় আমাদের লোকজন (সহায়তার কাজে) সেখানে গেছে। আর বলছিল, আমাদের লোকজন আরও কিছুদিন সেখানে থাকতে পারবে কি না। আমাদের প্রধানমন্ত্রী সেটা এক্সটেনশন করেছেন।’

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ২৫ বাংলাদেশি শিক্ষার্থীকে সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সম্পাদনা: মুরাদ হাসান