প্রকাশিত: Mon, Feb 20, 2023 10:41 AM
আপডেট: Fri, Jun 12, 2026 10:34 PM

ভিটামিন এ-র অভাবে শিশু মৃত্যুর হার বাড়ে ২৪ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

শাহীন খন্দকার: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সোমবার রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশাল মেডিসিন (নিপসম) অডিটোরিয়াম  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন  উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭৪ সাল থেকে দেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আয়োজন শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে। তখন দেশে রাতকানা রোগীর সংখ্যা ছিল ৪ শতাংশের বেশি। তখন অনেক ছেলে-মেয়েদের রাতকানা রোগী হিসেবে দেখা যেত। অনেক শিশু পোলিওতেও আক্রান্ত হতো। বর্তমানে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে রাতকানা রোগ নাই বললেই চলে।

জাহিদ মালেক বলেন, আমরা চাই শিশুরা ভালোভাবে বেড়ে উঠুক, দেশের সুনাগরিক হোক। সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদের সোনার মানুষ দরকার, সোনার শিশু দরকার। শিশুরা এ দেশের ভবিষ্যৎ, তারাই দেশকে পরিচালিত করবে।  সম্পাদনা: সালেহ্ বিপ্লব