প্রকাশিত: Thu, Feb 23, 2023 11:33 AM
আপডেট: Fri, Jun 12, 2026 11:45 PM

শেষ সময়ে জমে উঠেছে একুশে বই মেলা

শহীদুল ইসলাম: মাসব্যাপী অমর একুশে বই মেলা শেষ হতে আর মাত্র পাঁচ দিন বাকি। তাই শেষ মুহুর্তে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। বেড়েছে বই বিক্রয়। বিভিন্ন বয়সী ক্রেতাদের ভিড় দেখে স্টল মালিকদের মুখে হাঁসি। তবে এবারের মেলায় ক্রেতার থেকে দর্শনার্থীদের সংখ্যাই বেশি ছিলো বলে।  বৃহস্পতিবার বিকেলে মেলায় ঘুরে দেখা যায় বেশ ভিড়। ক্রেতারা আসছেন, দেখছেন, বই কিনছেন। তবে মেলায় তরুণ-তরুণী ও দর্শনার্থীদের দেখা মিলেছে। মেলার গেইটে দাঁড়িয়ে দেখা যায় বইয়ের ব্যাগ হাতে ক্রেতারা বেড় হচ্ছেন মুখে হাঁসি নিয়ে। মেলার ভিতরে তাম্রলিপি প্রকাশনীতে দেখা যায়, নব্বই দশকের ভালোবাসা বইটি কিনলেন ওয়াজিয়া খান। এটির লেখক তাশফিকাল সামি। ক্রেতা বলেন, আজ প্রথম বইমেলায় এসেছি। ইচ্ছা আছে বেশ কয়েকটা বই কেনার। বইটি কেনার কারণ হিসেবে তিনি বলেন, আমি নব্বইয়ের দশকে শিক্ষা জীবন শেষ করি। সময়টাতেই আমার পছন্দ করে জীবনসঙ্গী বেছে নিই। বইটার কয়েকটা পাতা পড়ে মনে হলো আমার জীবনের গল্প এটা। এদিকে তিধারা প্রকাশনী থেকে প্রকাশিত ববি হাজ্জাজের বই ‘প্রেসিডেন্টের লুঙ্গি নাই’ একুশে বইমেলায় নিষিদ্ধ করেছে বাংলা একাডেমির টাস্কফোর্স কমিটি। বইটির লেখক ববি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক উপদেষ্টা ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। এ বিষয়ে বাংলা একাডেমির টাস্কফোর্সের সভাপতি অসীম কুমার দে বলেন, ‘বইটির নামই আপত্তিকর। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির পদবিকে কটাক্ষ করে বইটির শিরোনাম করা হয়েছে।’ বইমেলার নীতিমালায় বলা আছে-কাউকে কটাক্ষ করে কোনো বই প্রকাশ করা যাবে না। কিন্তু বইটির শুরুতেই কটাক্ষ করা হয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ