প্রকাশিত: Thu, Mar 16, 2023 2:51 PM
আপডেট: Fri, Mar 13, 2026 11:21 AM

দুবাইয়ে আরাভের সোনার দোকান উদ্বোধন

প্রয়োজন হলে সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি


মাসুদ আলম: পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়ায় এই দুজনকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ কথা বলেন। 

বুধবার  দুবাইয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও আশরাফুল আলম ওরফে হিরো আলম। ডিবি প্রধান বলেন, স্বর্ণের দোকানের মালিক আরাভ খান পুলিশ খুনের আসামি বিষয়টি জানানো হয়েছিল সাকিবকে। কিন্তু তিনি দুবাইয়ে কেন গেলেন। এটি দুঃখজনক। আরাভ খানকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইবে পুলিশ। ডিবি প্রধান বলেন, আমাদের পুলিশের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন পরিদর্শক মামুন। তাকে শুধু হত্যাই করেনি। তার লাশ যেন না পাওয়া যায় সেজন্য কালিগঞ্জের জঙ্গলে ফেলে দিয়েছিল। এ ঘটনার পর মামলা হয়, যার তদন্ত করেছে ডিবি। হত্যা মামলায় আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম পালিয়ে গেলেও নকল একজন আসামি জেলখানায় দেয় সে। পরে ডিবির তদন্তে নকল আসামির ঘটনা সামনে আসে। এরমধ্যে মূল আসামি দুবাইয়ে স্বর্ণের দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান ভারতে পালিয়ে যায়। সেখান থেকে ভারতীয় পাসপোর্টে দুবাই যায়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব