প্রকাশিত: Sat, Mar 18, 2023 5:42 AM
আপডেট: Tue, Apr 28, 2026 9:30 PM

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিএসএফের বিশেষ টুইট

চঞ্চল পাল, কলকাতা থেকে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে টুইটারের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন ভারতবর্ষের সীমান্ত রক্ষী (বিএসএফ) বাহিনীর প্রধান।

শুধুমাত্র কথার মধ্যে নয়, টুইটার মাধ্যমে তুলে ধরা হয়েছে জাতির উদ্দেশ্যে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণের একটি ভিডিও ক্লিপ। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ মুহূর্তের কিছু স্থিরচিত্রও যোগ করা হয়েছে এই টুইটে। যে ছবিগুলো ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর বিশেষ লাইব্রেরীতে সংরক্ষিত ছিল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি জীবনী এবং তাদের অধিকাংশ তথ্য তারা সযত্নে নিজেদের কাছে রেখেছেন।  বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উপলক্ষে সীমান্তে বিজিবি ও বিএসএফের প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখও হয়েছে। সম্পাদনা: মাজহারুল ইসলাম