প্রকাশিত: Tue, Apr 4, 2023 11:06 PM
আপডেট: Sat, Jun 13, 2026 8:59 AM

নদী ভাঙনে গৃহহীনএক উপজেলার ৩০ হাজার মানুষ

এম নোমান চৌধুরী : ক্ষতিগ্রস্তরা  ভোলার চর ফ্যাশন  উপজেলার মজিবনগর, নজরুল নগর, নীলকমল, নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নের।

বিচ্ছিন্ন দ্বীপ চর কলমী ইউনিয়নের দক্ষিণ পশ্চিম অঞ্চল ন্যাংলাপাতা গ্রামসহ নজরুল নগর, আহাম্মদপুর ও নুরাবাদ ইউনিয়নের গাছিরখাল নীলকমল ইউনিয়নের বৌ-বাজার এবং ঘোষেরহাট থেকে বাংলা বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকা  বিলীনের পথে। 

প্রতিদিনের জোয়ারের পানিতে কয়েক হাজার হেক্টর আবাদি ফসল লবনাক্ত পানিতে তলিয়ে যাচ্ছে। 

আহাম্মদপুরের বাসিন্দা আক্তার হোসেনসহ একাধিক গ্রামবাসী বলেন, গত ২০ বছরে ৪ বার নদীর ভাঙনে তাদে বাড়িঘরসহ বাজারঘাট ও স্থানীয় অবকাঠামো তেতুঁলিয়ার অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে।

ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান জানান, বকসী লঞ্চঘাট  থেকে বাবুরহাট লঞ্চঘাট পর্যন্ত ৩ হাজার কিলোমিটার টেঁকসই বেড়িবাঁধ নির্মাণসহ সিসি ব্লক জিও ব্যাগ ডা¤িপংপূর্বক ৩ হাজার ২শ কিলোমিটার তীর সংরক্ষণ ও ঘোষেরহাট লঞ্চঘাটের ১.৩৫০ কিলোমিটার তেঁতুলিয়া নদী তীর এলাকায় জিওব্যাগ, সিসি ব্লক ডাম্পিং এ ভাঙন রোধ করা হয়েছে। কাশেম মিয়ার বাজার লঞ্চঘাট ৫০০ মিটার দৈর্ঘ্যে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান