প্রকাশিত: Wed, May 17, 2023 2:49 PM
আপডেট: Fri, Mar 13, 2026 10:22 PM

অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী নির্বাচন করবে ইসি: রাষ্ট্রপতি


  জেরিন আহমেদ: রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। তিনি বলেন, দেশে অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে। পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে বুধবার দুপুরে এক সুধী সমাবেশে  তিনি এ কথা বলেন। নিউজ বাংালা 

রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই। পাবনা ডায়াবেটিক সমিতি মানুষের স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষ এখানে স্বল্প মূল্যে সেবা পায়। মানুষের সেবায় অবদান রাখায় ডায়াবেটিক সমিতির কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাই।

পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক  মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী, চিকিৎসক ডা. মনোয়ারুল আজিজ। সম্পাদনা: এল আর বাদল