প্রকাশিত: Thu, Jun 8, 2023 2:45 PM আপডেট: Wed, Apr 29, 2026 10:02 AM
গেন্ডরিয়ার শত বছরের পুরানো পুকুর উদ্ধারে রাজউকের অভিযান
মাজহারুল ইসলাম: বৃহস্পতিবার দুপুরে পুকুরের জায়গা দখল করা স্থানে এই অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানকে কেন্দ্র করে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এর আগে অবৈধ দখলের পর গড়ে ওঠা দোকানের মালামাল সরাতে রাজউকের পক্ষ থেকে মাইকিং করা হয়। প্রথমে দোকানিরা মালামাল না সরালেও অভিযানের সময় বাধ্য হয়ে দোকানের মালামাল সরিয়ে নেয়। সূত্র: ঢাকা পোস্ট
রাজধানীর গেন্ডারিয়ায় ডিআইটি প্লট পুকুর রক্ষায় দাবিতে চারিপাশ ঘেরাও করে মানববন্ধন আয়োজন করে এলাকাবাসীর একাংশ। একই সময় কাউন্সিলর সমর্থক এলাকাবাসীরাও কর্মসূচী দেন। তবে পুলিশের বাধায় উভয়পক্ষের কর্মসূচি পণ্ড হয়। এর আগে বৃহস্পতিবার পুকুর রক্ষায় সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা ও পুকুর ভরাটকারী ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বেলা বলেছে, ডিআইটি পুকুরটি ভরাট করলে এর আশপাশের এলাকার পানি নিষ্কাশনে সমস্যা হবে। এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছাবে। অগ্নিকাণ্ড মোকাবিলায়ও এমন জলাধার গুরুত্বপূর্ণ। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী