প্রকাশিত: Sun, Jan 7, 2024 6:00 AM
আপডেট: Sat, Jun 13, 2026 11:25 AM

এখন আর কেবল লাশে মন ভরে না, আগুনে পোড়ানো মানবদেহও লাগে!

শওগাত আলী সাগর, ফেসবুক: গণতন্ত্র কি বারবি কিউ খুব পছন্দ করে! 

ভোটের অধিকার কি আগুনে পোড়ানো নরমাংসের স্বাদই চায় কেবল!

বাসে, ট্রেনে, স্কুলে আগুন দিয়ে সেই আগুনের উত্তাপ গায়ে মাখতে মাখতে আমরা গণতন্ত্রের মঞ্জিলে পৌঁছে যাবো!

যাত্রাপথে ‘বার্নড হিউম্যান’ বারবি কিউ!

মাইল্ড, না কি ওয়েল ডান? কোনটা  আপনাদের পছন্দ, হে গণতন্ত্র উদ্ধারকারী দল!

একসময় শুনতাম, আন্দোলন নাকি লাশ চায়, লাশ না পড়লে আন্দোলন নাকি ঠিক মতো জমেই না!

আন্দোলন, গণতন্ত্র, ভোটের অধিকার, বাক স্বাধীনতা, গদি রক্ষা- এরা কি এখন পশ্চিমা লাইফস্টাইল রপ্ত করে ফেলেছে! 

এখন আর কেবল ‘লাশ’ এ মন ভরে না। এখন আগুনে পোড়ানো, ঝলসানো মানবদেহ লাগে!

আহা গণতন্ত্র! আহা ভোটের অধিকার! আহা রাজনীতি! আহা ক্ষমতা!