প্রকাশিত: Wed, Jan 11, 2023 1:14 AM
আপডেট: Fri, Jun 12, 2026 11:32 AM

কানাডার বেগমপাড়া, ওয়াসার এমডি এবং একজন ব্যারিস্টার

মঞ্জুরে খোদা টরিক

[১] একজন ইউটিউবার আইনজীবী বাংলাদেশ থেকে কানাডার টরন্টোতে প্রথম এসেই গাড়ি নিয়ে সরাসরি চলে গেলেন বাংলাদেশের লুটেরাদের বেগমপাড়ায়। শুধু গেলেনই না তা নিয়ে একাধিক ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়লেন। বাংলাদেশের অর্থ আত্মসাৎকারীদের টরন্টোতে আবিষ্কার করে তিনি প্রচণ্ড আত্মতৃপ্তি বোধ করলেন!

ব্যারিস্টার সাহেব বাংলাদেশেই থাকেন, তার বাড়ির পাশেই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার লুটেরাদের বাসা-বাড়ি-শিল্প-কারখানা-অফিস। তাদের নিয়ে দেখলাম না একটা ভিডিও বানালেন। তিনি বিলেতে লেখাপড়া করেছেন সেখানে তিনি কোনো বেগমপাড়া দেখেননি, সেটা নিয়ে কোনো ভিডিও করেননি। আমেরিকাসহ আরো বিভিন্ন দেশে গেছেন, কিন্তু কোথাও তার কোনো বেগমপাড়া চোখে পরেনি। বিষয়টা বিস্ময়ের বিষয় না?

[২] একজন রাজ কর্মচারীর ১৪টি বাড়ির খবর জানা গেলো। কিন্তু উনাকে নিয়ে অনেক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেটা নিয়েও তিনি কিছু বলেননি। তারপরো বলি ওই তাকসিনের এমন ১৪ শত নয়, ১৪ হাজার বাড়ি কেনার টাকা মেয়ে দিয়েও কেউ কেউ দেশে বহাল তবিয়তে আছেন। সেটা থাকেন কী করে হয়? কোন শক্তি ও ক্ষমতার জোরে হয়? সেটা নিয়ে কথা কোথায়?

[৩] বাংলাদেশ থেকে বৈধভাবে কেউ ‘১০ হাজার ডলারের’ বেশি কেউ বিদেশে নিতে পারে না। তাহলে যারা দেশ থেকে লক্ষ, কোটি ডলার বিদেশে পাচার করে বিভিন্ন শিল্পে বিনিয়োগ করলেন, সেসব সংবাদ দেশ-বিদেশের পত্রিকায় প্রকাশিত হলো, তার বিচার কোথায়? এটা কীভাবে হলো, কীসের শক্তিতে, কোন ক্ষমতায় তা সম্ভব হলো? কেন তার কোন উত্তর নেই? কোথায় সরকার?

[৪] বাংলাদেশের অর্থনৈতিক ও ডলার সংকটের কারণে আইএমএফ থেকে ঋণ নেয় হচ্ছে। কেন সরকারকে ঋণ নিতে হবে? যারা বাংলাদেশের টাকা মেরে দিয়ে সে অর্থ উদ্ধার করতে সমস্যা কোথায়? সেগুলো উদ্ধার করে সংকট মোকাবেলা করতে না পারলে সরকারের কাজ কী? সরকার যদি সংকটে জনগণকে উদ্ধার-রক্ষা করতে না পারে, আরো বিপদে ফেলে, ঋণী করে, তাহলে সে সরকারের দরকার কী? [৫] দেখছি বাংলাদেশে প্রচণ্ড শীতে অসহায় মানুষ ও শিশুরা খোলা আকাশের নীচে, ফুটপাতে কষ্ট করছে। তাদের আশ্রয় নেই, খাবার নেই, গরম কাপড় নেই! কেন নেই? তাদের কি অপরাধ? তাদের অপরাধ কি বাংলাদেশে জন্ম নেওয়া? মৃত্যুর অভাবে বেঁচে থাকা...? লেখক ও গবেষক