প্রকাশিত: Mon, Jan 16, 2023 10:23 AM
আপডেট: Fri, Jun 12, 2026 2:11 PM

শেষ পর্যন্ত তাবলিগ জামাতও রাজনীতির বাইরে থাকলো না

সৈয়দ ইশতিয়াক রেজা

শেষ পর্যন্ত তাবলিগ জামাতও রাজনীতির বাইরে থাকলো না। একটা সময় কাকরাইল মসজিদভিত্তিক তাবলিগ জামাতের একটা অংশের সাথে আমার যোগাযোগ ছিল। এরা তাবলিগের ভেতর থাকা উচ্চশ্রেণির। কেউ বড় ব্যবসায়ী, কেউ বড় জেনারেল, মহাপরিচালক,  প্রকৌশলী,  ডাক্তার। এদের সাথে যোগাযোগ ছিল ভারত পাকিস্তানের বড় আলেমদের। দেখতাম তারা ইংরেজি,  আরবি আর উর্দুর সাথে বাংলা মিশিয়ে কথা বলেন, যা তাদের সাধারণ তাবলিগিদের চেয়ে আলাদা করে রাখত। তারা আসতেন বড় বড় গাড়িতে করে। 

একটা জিনিস পরিষ্কার ছিল তাদের কথায় যে, ইসলামের দাওয়াত দিতে হবে, মানুষকে কাছে টানতে হবে শান্তিপূর্ণ উপায়ে। 

আমি দেখতাম তারা ছিলেন অরাজনৈতিক এবং প্রকাশ্যেই বলতেন জামাতে ইসলামির পথ, অর্থাৎ সহিংস মওদুদি বাদ সঠিক ইসলামের পথ নয়। 

তারপর দীর্ঘ সময় আর যোগাযোগ থাকেনি। এখন দেখছি হেদায়েতের পথে আহ্বান করা তাবলিগ দুই গ্রুপে বিভক্ত হলো। তাদের মধ্যে সংঘর্ষও হয়।  টঙ্গিতে ইজতেমার জায়গা দিয়েছিলেন ডাক্তার আজিজ নামে একজন। তার কলেবর বেড়ে এখন দুই পর্বে হওয়া শুরু হলো।  কিন্তু সেই দুই পর্ব এখন দুই পক্ষের। ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বের ইজতেমার আয়োজন করেছে মাওলানা জুবায়ের আহমদের নেতৃত্বাধীন অংশ। আর ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমা আয়োজন করেছেন মাওলানা ওয়াসিফুল ইসলামের অংশ, যারা ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভীর অনুসারী হিসেবে পরিচিত। মাওলানা জুবায়ের আহমদের অংশটিকে প্রকাশ্যে সমর্থন দিয়ে মাওলানা সাদ-এর বিরোধিতায় লিপ্ত হয়েছে হেফাজতে ইসলামী। সওয়াবের আশায় সাধারণ মানুষ যায় শুধু মোনাজাতে অংশ নিতে...। 

লেখক ও সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে