প্রকাশিত: Tue, Feb 7, 2023 2:33 PM
আপডেট: Fri, Mar 13, 2026 3:08 AM

লেখকের সাহিত্য পড়েন, তার লাইফস্টাইল নয়

শোয়েব সর্বনাম : মেলার একটা সাইডে কবি সাহিত্যিকরা সিগারেট খাচ্ছেন। এক ক্ষীপ্র সুন্দরি কোনখান থেকে ছুটে এসে নৈতিক প্রশ্ন হাজির করলেন, বইমেলায় প্রকাশ্যে ধূমপান করতেছেন, আপনাদের কাছ থেকে পাঠকরা কী শিখবে? আমি ওইখানে সিগারেট খাইতেছিলাম না। অন্যদের কাছে শুনেছি। তবে ওই সুন্দরীর দৃষ্টি আকর্ষষ করি, শিক্ষকতার চাকরি লেখকেরা করেন নাÑ এইটা পাঠকদের বোঝার দরকার আছে। অনুসরণকারীদের প্রতি পরামর্শ,  কারো লাইফস্টাইল অনুসরণ করতে চাইলে নিজ নিজ ধর্মগুরুর লাইফস্টাইল অনুসরণ করেন। লেখকদের অনুসরণ করার কিছু নাই। তারা উলটা পালটা আছেন। তারা তাদের মতো থাকুক গা। লেখকের সাহিত্য পড়েন, তার লাইফস্টাইল নয়। লেখক: কথাসাহিত্যিক