প্রকাশিত: Mon, Feb 13, 2023 10:30 AM
আপডেট: Fri, Jun 12, 2026 10:36 PM

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতীদের একাংশের নেতা সন্তু লারমার জন্মদিন

আশিক নূরী : [১] সন্তু লারমা হলেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতীদের একাংশের নেতা। তাঁর পুরো নাম জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। তবে সন্তু লারমা নামেই তিনি অধিক পরিচিত। তিনি বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী লারমা সম্প্রদায়ের সদস্য। [২] সন্তু লারমার ১৯৪৪ সালের ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম চিত্তকিশোর চাকমা এবং মাতা সুভাষিণী দেওয়ান। লারমা ১৯৫৯ সালে রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর চট্টগ্রামের স্যার আশুতোষ কলেজ থেকে আই এ এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বি এ পাস করেন। তিনি ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ পাস করেন। 

[৩] ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের পানিতে মহাপুরম এলাকা ডুবে যাওয়ায় সন্তু লারমাদের পরিবার খাগড়াছড়ির পানছড়িতে আবাস গড়ে তোলেন। এদিকে বাঁধের প্রকল্প গ্রহণের সময় প্রতিশ্রুত পুনর্বাসন ব্যবস্থা না পাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। ১৯৬৩ সালে পার্বত্য চট্টগ্রামকে যে পূর্বে উপজাতি এলাকা ঘোষণা দেয়া হয়েছিল তা বাতিল করা হয়, স্পেশাল স্ট্যাটাস বাতিল করা হয়। এতে অসন্তোষ আরও বাড়ে। এসময় নিজেদের অধিকার আদায়ের জন্য নেতৃত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তা বোধ করেন সন্তু লারমা। [৪] সন্তু লারমা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন। ১৯৬৬ সালে জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করার জন্য ‘পার্বত্য চট্টগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন’ গঠনে তিনি ভূমিকা রাখেন।