প্রকাশিত: Wed, Feb 15, 2023 2:19 PM
আপডেট: Tue, Apr 28, 2026 5:11 PM

মহান কবি হাফিজ এবং মোল্লা জামি

মুরাদুল ইসলাম : সম্ভবত এই গল্প পড়ছিলাম পারস্য প্রতিভা বইতে। মহাকবি হাফিযের মৃত্যু হইলো। রাজ্যের দিকে দিকে শোকসংবাদ। মহান কবি হাফিজ আর নাই। হাফিজভক্তরা বিমর্ষ হইলেন। হফিজের শেষক্রিয়া হবে এমন সময় কাঠমোল্লারা বলে উঠলেন, হাফিজ নাস্তিক। তাহার জানাজা হবে না। তাদের সঙ্গে সঙ্গে জনগণও মাথা দোলাইলেন। হাফিজভক্তরা বাধা দিয়া বললেন, হাফিহ নাস্তিক ছিলেন না। তার জানাজা হইতে হবে। গণ্ডগোল শুরু হলো। শেষে সবাই একমত হলেন, হাফিজের কাব্য খোলা হবে। 

কথিত ছিলো কেউ শুদ্ধ মনে কোনো প্রশ্ন নিয়ে হাফিজের পুস্তক খুললে উত্তর পাওয়া যাইতো। এই কিংবদন্তি বিশ্বাস করে মৃত হাফিজকে সামনে রেখে তার পুস্তক খোলা হইলো, তারই শেষকৃত্য বিষয়ে উদ্ভূত সমস্যার সমাধানকল্পে। বের হয়ে আসল হাফিযের কবিতা, ‘ফিরায়ো না ক্ষোভ ভরে’ হে বিশ্বাসী, চরণ তোমার হাফিজের শেষ ক্রিয়া হতে যদিও পাপে ভারে মগ্ন-প্রায় তরুণী তাহার তবু সে উত্তরিবে স্বর্গে কোনোমতে। এরপর কেউ জানাজার ব্যাপারে বাধা দিতে আসলেন না আর। কবি হাফিজ সম্পর্কে মোল্লা জামি বলেছিলেন, মাটির মানুষও মাঝে মাঝে আকাশের সংবাদ দিতে পারে। হাফিজ এমনই একজন। ফেসবুক থেকে