প্রকাশিত: Tue, Mar 21, 2023 1:46 PM
আপডেট: Tue, Apr 28, 2026 10:38 PM

চীন-রাশিয়ার বিকাশমান বলয়ের সঙ্গে উঠতি সখ্য এবং বিশ্বরাজনীতি

মাসুদ রানা : চীনের প্রেসিডেণ্ট জি জিনপিং তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কৌ পৌঁছেছেন। তিনি রুশ প্রেসিডেণ্ট ভলাদিমির পুতিনের সঙ্গে শীর্ষবৈঠকে মিলিত হবেন, যেখানে তাঁরা চীন-রাশিয়ার মধ্যে এনার্জি ও মিলিট্যারি ক্ষেত্রে স্ট্র্যাটেজিক সহযোগিতা এবং চলমান উক্রাইন-যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। সন্দেহ নেই, চীন-রাশিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে এক বা একাধিক চুক্তি হবে। ইতোমধ্যে দু’নেতাই একে অপরের দেশের পত্রিকায় দু’দেশের মধ্যে অভূতপূর্ব বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে বলেছেন, এই বন্ধুত্ব শুধু দু’দেশের জন্যে নয়, বরং সমগ্র বিশ্ব তথা মানবজাতির জন্যে মঙ্গল বয়ে আনবে। তাঁরা উভয়ই বলেছেন, মার্কিন কর্তৃত্বাধীন একমেরুর বিশ্বব্যবস্থা অপরিবর্তনীয়ভাবে পরিবর্তিত হয়ে গিয়েছে।

গত সপ্তাহে চীনের মধ্যস্থতায় মুসলিম সুন্নী বিশ্বের প্রধানতম দেশ সৌদি আরবের সঙ্গে শিয়া বিশ্বের নেতৃত্বদায়ী দেশ ইরানের সুসম্পর্ক স্থাপনের অগ্রগতির সর্বশেষ প্রমাণ হিসেবে আমরা লক্ষ করছি ইরানের প্রেসিডেণ্ট এর প্রতি সৌদি বাদশাহ সালমানের নিমন্ত্রণ। সুতরাং ইরান-আরবের মধ্যে যে সমঝোতা এবং এতে চীনের মধ্যস্থতাকারীর ভূমিকার বিশ্ব-রাজনৈতিক তাতপর্য্য নিঃসন্দহে সুদূর প্রসারী। মার্কিন নেতৃত্বধীন পাশ্চাত্যের কর্তৃত্বমূলক বয়ল থেকে সৌদিআরব-সহ আরবিশ্বের ক্রমশঃ বেরিয়ে এসে চীন-রাশিয়ার বিকাশমান বলয়ের সঙ্গে উঠতি সখ্য নিঃসন্দেহে বিশ্বরাজনীতি মার্কিন কর্তৃত্বধীন একমেরুতার বিনাশ-অনিবার্যতা ইঙ্গিত করছে। ২০/০৩/২০২৩। লণ্ডন, ইংল্যাণ্ড।