প্রকাশিত: Wed, Apr 5, 2023 11:25 AM আপডেট: Fri, Jun 12, 2026 10:33 PM
বঙ্গবাজার ইস্যুতে টাকা দেওয়ার অবস্থা এখনো তৈরি হয়নি
শোয়েব সর্বনাম : বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত লোকেরা আপনার কাছে সাহায্য চায়নি। আপনাদের যাদের অনেক টাকাপয়সা হইছে তারা অন্যান্য জায়গায় দান খয়রাত করতে থাকতে পারেন। বঙ্গবাজার ইস্যুতে টাকা দেওয়ার অবস্থা এখনো তৈরি হয়নি। মনে রাখতে হবে, তারা ব্যবসায়ী, ভিক্ষুক না। এইখানে বড় অংশ পাইকারি মার্কেট। দুই ফুট দোকান কোটি টাকার লেনদেন আছে। ঝুঁকিপূর্ণ জানার পরও ওইখানকার ব্যবসায়ি নেতারা ঝুঁকি কমানোর ব্যবস্থা নেননি। আগুন নিভাইতে আসা ফায়ার সার্ভিসের লোকেদের কাজে ডিস্টার্ব করে কেওয়াজ করছেন।
ক্ষয়ক্ষতির অঙ্ক বের করা হবে। সেই অনুযায়ি ক্ষতিপূরণ ও ব্যাংক লোন তারা পাবেন। এই মার্কেটে আগেও বড়সড় আগুন লাগছে। তাদের লোন দিয়ে আবার ব্যবসায় বসানো হইছে, লোন শোধ করার আগেই আবার আগুন লেগে সব পুড়ছে। তারপর সেই লোনের উপ্রেলোন। আরও প্রনোদণা। ফলে আবারও তারা ঘুরে দাঁড়িয়েছে। এখন আবার পুড়লো। গভমেন্টের প্রণোদনা এরা সবসময়ই পেয়ে থাকে। এরা যুগের পর যুগ একটা অগ্নিনিরাপত্তাহীন অবস্থা জারি রেখে ব্যবসা করতে থাকবে আর কয়দিন পরপর অগ্নিকাণ্ড ঘটবে শহরবাসীর ভিত্রে আতঙ্ক ছড়ায়ে যাবে এই পরিস্থিতি শেষ হওয়ার দরকার আছে।
আপনার পকেটের দুই চার টাকা দিয়ে এই পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব না। তাতে আপনার দান খয়রাতের শখ মিটবে মাত্র, কাজ হবে না কিছুই। গভমেন্টের ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড আছে। ব্যাংক আছে লোন দেয়ার জন্য প্রস্তুত অবস্থায়। এনজিওরা টাকা পয়সা নিয়ে বসে আছে। এরা যদি উদ্যোগ না নেয় তখন আপনি ফান্ড ক্রিয়েট করে এদের ব্যপারে উদ্যোগ নিতে পারেন। এখনি এমন কোনো পরিস্থিতি নেই। লেখক : কথাসাহিত্যিক
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট