প্রকাশিত: Tue, May 28, 2024 1:42 PM আপডেট: Mon, Apr 27, 2026 10:57 PM
বিউটি সোপের পুরো আইডিয়াটা মুসলিমদের ইনোভেনশন
মুশফিক ওয়াদুদ
আমরা যারা গবেষণা করি তাদের গবেষণাপত্র লেখার েেত্র একটি বড় কাজ হচ্ছে লিটারেচার রিভিউ। এই অংশে এ বিষয়ে আগে যে সব কাজ হয়েছে সবকিছুকে স্বীকৃতি দেওয়া হয়। সভ্যতার আলোচনাও এমন হওয়া উচিত। কোনো সভ্যতাই হঠাৎ করে গড়ে উঠে না। আগের সভ্যতার উপর ভর করেই গড়ে ওঠে। মুসলমানরা সবকিছু করেছে এমন দাবি কখনও করছি না। কিš' কিছু মুসলমান যেভাবে হীনমন্যতায় ভোগেন এ বিষয়টিকে সমস্যার মনে করি। এক কনফারেন্সে এমন এক হীনমন্য মুসলমানের সাথে পরিচয় হয়েছিল। তার অভিযোগ মুসলমানরা শুধু মারামারি করে, সভ্যতায় খুব বেশি অবদান নেই। আমি বললাম, আপনার জীবনে আজকে যা গুরুত্বপূর্ণ তার অনেক কিছুই মুসলমানদের উদ্ভাবন। আপনি জানেন না সে জন্য নিজের জাতিকে গুরুত্বহীন মনে হয়। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কীভাবে? আমি পাল্টা প্রশ্ন করলাম, আজ কী সাবান ব্যবহার করেছেন? বললেন, হ্যাঁ।
বললাম, বিউটি সোপের এই পুরো আইডিয়াটাই মুসলিমদের ইনোভেনশন। রোমান সভ্যতায় এবং চীনে সাবানের ব্যবহার থাকলেও সাবানের সাথে সুগন্ধি যোগ করে বিউটি সোপ বানানোর পুরো কনসেপ্টটাই মধ্যযুগে মুসলমানদের আবিষ্কার। এভাবে সাবান তৈরির এই রেসিপিটি তৈরি করেন আবু বকর মোহাম্মাদ ইবন যাকারিয়া আল রাযি। তিনি গ্লিসারিনের রেসিপিও তিনি দেন। সে সময়ই সাবানের ইন্ডাস্ট্রি তৈরি হয়। এই সাবান আরব থেকে সিরিয়া আসে এবং সিরিয়া থেকে ইউরোপে আসে। নাবলুস, আলেপ্পো এবং দামেস্কাস তে ১৪ শতকে সাবানের ইন্ডাস্ট্রি ছিলো। এই সময়ে বিউটি সোপের উদ্ভাবনকে ক্ষুদ্র কিছু মনে হতে পারে। কিš' ১৪ কী ১৫ শতকে সেটা বড় উদ্ভাবন ছিল। লেখক ও গবেষক
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট