প্রকাশিত: Sat, Feb 18, 2023 10:10 AM আপডেট: Fri, Jun 12, 2026 10:21 AM
বাংলাদেশের অস্তিত্বের জন্য রাজনীতিতে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে: ওবায়দুল কাদের
সালেহ্ বিপ্লব: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিভক্ত রাজনীতিতে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু থেকে উঁচু হচ্ছে। এই অলঙ্ঘনীয় দেয়াল ভেঙ্গে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে। বাংলাদেশের অস্তিত্বের জন্য জীবনধারায় ও গণতন্ত্র চর্চার জন্য রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক হয়ে উঠেছে।
ওবায়দুল কাদের শনিবার সকালে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ আয়োজিত সাধারণ সভা সম্মিলন অনুষ্ঠানে এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের নাটক গুণে-মানে, অভিনয়ে, সংলাপে অনেক সমৃদ্ধ। সংস্কৃতি নিয়ন্ত্রণের কোনো বিষয় নয়। শেখ হাসিনার সরকার অভিনয়ের কালো আইন তুলে দিয়েছে। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন অভিনয় শিল্পী মামুনুর রশিদ, তারিক আনাম খান, দিলারা জামান, ডলি জহুর, শহিদুল আলম সাচ্চু ও আমিনুল হক চৌধুরী।
পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়