প্রকাশিত: Fri, Feb 24, 2023 10:03 AM
আপডেট: Thu, Sep 10, 2026 10:19 PM

মানুষ নিজ দেশকে নিরাপদ মনে করছে না: জি এম কাদের

শাহীন খন্দকার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, আমরা দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করছি। আমরা দেশের মানুষকে মুক্তি দিতে চাই। দেশের মানুষ বৈষম্য ও দুঃশাসন থেকে মুক্তি চায়। শুক্রবার জাতীয় পার্টি চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে বনানীস্থ কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এখনো দেশের মানুষের সাথে রাজনৈতিকভাবে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। যারা দল করে তাদের অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেয়া হচ্ছে। সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের দেশে টাকা রাখার জায়গা নেই, তারা বিদেশে টাকা পাচার করছে। সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে, তাদের চাঁদাবাজী থেকে ভিক্ষুকও রেহাই পায় না। 

দেশে আইনের শাসন নেই, দেশের মানুষের ধারণা আইন নিজের গতিতে চলতে পারছে না। ভালো মানুষ সমাজে টিকতে পারছে না। ভালো মানুষেরা সন্তানদের বিদেশ পাঠিয়ে দিতে চেষ্টা করছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব