প্রকাশিত: Mon, Mar 27, 2023 12:20 AM আপডেট: Thu, Sep 10, 2026 11:37 PM
আগের দুই শর্তে মুক্তির মেয়াদ বাড়লো খালেদা জিয়ার
রিয়াদ হাসান: আবারো শর্ত সাপেক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়িয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে জানিয়েছেন, এবারো বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং বিদেশ যেতে না পারার দুটি শর্তই বহাল রাখা হয়েছে।
যদিও খালেদা জিয়ার পরিবারের আবেদনে শর্ত শিথিল করে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। গত ৬ মার্চ খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মুক্তির মেয়াদ বাড়ানোর ওই আবেদন করেছিলেন। প্রথম আলো
শনিবার বিএনপি নেত্রীর মুক্তির মেয়াদ শেষ হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুই দিন আগে গত ২৩ মার্চ (বৃহস্পতিবার) খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়। সবশেষ শনিবার (২৫ মার্চ) রাতে তার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা মেইল
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় দুই বছর জেলে ছিলেন। পরে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে দুটি শর্তে খালেদা জিয়াকে মুক্তি ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি দেওয়া হয়। তখন দেশে করোনা মহামারি চলছিল। এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়