প্রকাশিত: Mon, Apr 17, 2023 3:26 AM
আপডেট: Tue, Apr 28, 2026 10:35 AM

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

রিয়াদ হাসান: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যান। রোববার রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে সাক্ষাতের পর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল পৌনে এগারোটার দিকে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে।  বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। সম্পাদনা: শামসুল বসুনিয়া