প্রকাশিত: Sat, May 27, 2023 2:25 PM আপডেট: Fri, Mar 13, 2026 12:31 AM
প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, গাজীপুর তার প্রমাণ: ওবায়দুল কাদের
এ্যানি আক্তার: শনিবার রাজধানীর মধ্য বাড্ডা লুৎফর টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে এ মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলা নিউজ ২৪ ডটকম
তিনি বলেন, গাজীপুরের নির্বাচনের মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তাই কে কোন বিচার দিলো, কে কোন নিষেধাজ্ঞা দিলো তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সময় টিভি
নির্বাচনে কোনো বাধা দেওয়া হলে প্রতিহত করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে বাধা দেওয়া হলে খবর আছে। আগামী নির্বাচনে নৌকা বনাম ধানের শীষে খেলা হবে। বাংলার মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দেবে তারা ধানের শীষ চায় না।
সরকারের উন্নয়নকে বিএনপি ভয় পাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে আওয়ামী লীগের লাভ হয়েছে। যারা সুষ্ঠু নির্বাচন চায় না তাদের বিরুদ্ধেই এই নিষেধাজ্ঞা। আর বিএনপি নির্বাচনকে ভয় পায় না, তারা সরকারের উন্নয়ন ও অগ্রগতির কাজকে ভয় পায়।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিটি থানা ওয়ার্ড ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন রাজধানীর মধ্যবাড্ডায়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়