প্রকাশিত: Thu, Dec 1, 2022 12:28 PM
আপডেট: Mon, Apr 27, 2026 8:23 PM

আইজিপিকে বিএনপির চিঠি

গায়েবি মামলা প্রত্যাহারে আইজিপিকে বিএনপির চিঠি

আইজিপির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির প্রতিনিধি দল

নতুন করে দায়ের করা ‘গায়েবি’ মামলাগুলো প্রত্যাহারে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছে চিঠি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি আইজিপিকে হস্তান্তর করেন।


ওই চিঠির সঙ্গে ১৬৯টি গায়েবি মামলার তালিকা দেওয়া হয়। গত ২২ আগস্ট থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এসব মামলায় এজাহারভুক্ত আসামির সংখ্যা ৬ হাজার ৭২৩ জন, অজ্ঞাত আসামির সংখ্যা ১৫ হাজার ৫০ জন এবং ইতোমধ্যে এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৫৫৯ জনকে।