প্রকাশিত: Sun, Jun 4, 2023 11:18 AM
আপডেট: Fri, Jun 12, 2026 7:57 PM

মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল: ওবায়দুল কাদের

আশরাফুল নয়ন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি মিথ্যাকে পুঁজি করে তারা চলে। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুখে কোনোকিছু বাধে না। যা আসে তাই বলে। 

রোববার নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা আওয়ামী লীগ এর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক।

ওবায়দুল কাদের আরো বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোডশেডিং ও ডলার সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর পর গরীব মানুষের একমাত্র আপনজন শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই। বঙ্গবন্ধুর কন্যা ২৪ ঘণ্টার মধ্যে ৩ ঘণ্টা ঘুমান। আর বাকী সময় তিনি রাত জেগে কাজ করেন। সারাদিন বসে বসে দেশের অর্থনীতি ও সাধারণ জনগণের কথা ভাবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব