প্রকাশিত: Sat, Oct 8, 2022 5:44 PM
আপডেট: Mon, Apr 27, 2026 8:30 PM

‘মুস্তাফিজই আমাদের সেরা বোলার’

অপ্রিয় হলেও সত্য, মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক পারফরম্যান্স এখন তলানিতে গিয়ে ঠেকেছে। বিদেশের মাটিতে এই পেসার বল হাতে একেবারেই মলিন। যা উইকেট শিকার করছেন তার অধিকাংশই দুর্বল দলগুলোর বিপক্ষে। গতকাল শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও দ্য ফিজ ছিলেন বিবর্ণ। ৪ ওভার বোলিং করে এ পেসার ছিলেন উইকেট শুন্য, বিনিময়ে বিলিয়েছেন ৪৮ রান।

মুস্তাফিজের এমন পারফরম্যান্সের পরও তার উপর ভরসা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন মুস্তাফিজই টি-টোয়েন্টি সংস্করণে টাইগারদের সেরা বোলার। আজ শনিবার গণমাধ্যমে এসব কথা বলেন বিসিবির এই নির্বাচক।